প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগ: স্বচ্ছতা নিশ্চিতে ব্রিফিং

নেত্রকোনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেরপুর জেলার মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ময়মনসিংহ মাহফুজা খাতুনসহ পুলিশ সদর দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, “টিআরসি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে।” তিনি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোনা হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মো. গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাইয়াজ সার্জিল ও মায়িশা ফান্নানা।
জেলা পুলিশ জানায়, ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যোগ্য ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের মধ্য থেকেই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com