
নেত্রকোনা–৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী চম্পা রানী সরকারের পেশা কণ্ঠশিল্পী। গান গেয়ে বছরে তার আয় ২ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া তার আর কোনো আয়ের উৎস নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন-এ দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, চম্পা রানী সরকারের পাঁচ ভরি স্বর্ণ রয়েছে, যার অর্জনকালীন মূল্য ধরা হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ৩০ হাজার টাকা। হলফনামা অনুযায়ী তার কোনো ঋণ নেই।
এদিকে একই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির জলি তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশর মাওলানা মুখলেছুর রহমান।
নেত্রকোনা–৪ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।