কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৭ ডিসেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ-সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১২টি ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করা হয় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জব্দকৃত জাল, আর্টিসানাল ট্রলিং বোট ও আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।