উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে অগ্রহায়ণের শেষে পূর্ণ শীত নেমে এসেছে। ভোরের কুয়াশা আর ঝিরঝিরে ঠাণ্ডা বাতাস মনে করিয়ে দিচ্ছে মৌসুম বদলের বার্তা। রাত যত গভীর হয়, শীতের স্পর্শও তত তীব্র হয়ে ওঠেছে। তবে দিনের আলো বাড়লে কিছুটা উষ্ণতা ফিরে আসে জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।এটি এই শীত মৌসুমে পঞ্চগড় জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।এর আগে সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, এই জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে।পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা কমেছে। সামনের দিনগুলোতে এ অঞ্চলে তাপমাত্রার পারদ ধীরে ধীরে আরও নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে।
তবে দুপুরের দিকে কিছুটা উষ্ণতা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, চলতি মাসের মধ্যে এই জেলার ওপর দিয়ে আরও একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।