প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে রাতে ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। শুক্রবার রাতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার রাত নয়টার দিকে গাড়ীতে শীতবস্ত্র নিয়ে একটি এতিমখানার শিশুদের শীতবস্ত্র দিতে রওনা দেন। এসময় পথচারী ৫ ব্যক্তির পড়নে হালকা কাপড় দেখে গাড়ী থেকে নেমে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন। তা দেখে অন্যান্য পথচারীরা মানবিক ইউএনও আরিফুর রহমানের প্রশংসা করেন। পরে তিনি নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীবাজার আকবরিয়া এতিম খানা মাদ্রাসায় গিয়ে ৫৫ জন এতিমকে শীতবস্ত্র কম্বল দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সমাজসেবক সুজাউল আলম সূজা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, শীত নিবারণে শীতার্তদের পাশে সামর্থ্য অনুযায়ী প্রশাসন সব সময় পাশে থাকবে। এছাড়া বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com