সারাদেশ

পরকীয়ার জেরে প্রেমিককে পিটিয়ে হত্যা, দুই ভাই গ্রেপ্তার

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১০:০০:৪৮ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়ার সম্পর্কের জেরে আয়নাল হক (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিযে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রেমিকার দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা দেশীগ্রাম ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের এক মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী কানপুর পাড়ার বাদশা শেখের ছেলে আয়নাল হকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বুধবার বিকেলআয়নাল হক তার পরকীয়া প্রেমিকার ঘরে প্রবেশ করলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।

এ সময় প্রেমিকার বাবা ও ভাইয়েরা আয়নালকে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে প্রেমিকার দুই ভাই আমির হোসেন (৪০) ও নুরুল হককে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।’

আরও খবর

Sponsered content