এশিয়ান গেমস পুরুষদের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও তিলক ভার্মার ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১১ রান করেছে ভারত।
আজ শনিবার জাপানের নিশিনে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হয়।
ব্যাটিংয়ে নেমে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন ভারতীয় ব্যাটাররা। ৯ বলে ২ ছক্কায় ১৫ রানে ফেরেন বৈভব সূর্যবংশী। তবে আরেক ওপেনার অভিষেক ঝড়ো ফিফটি তুলে নেন। তিনি শেষ পর্যন্ত ২৮ বলে ২টি চার ও ৭টি ছক্কায় ৬১ রান করেন।
ভারতের হয়ে আরেক হাফসেঞ্চুরি করা তিলক ভার্মা ৫১ রানে অপরাজিত থাতেন। তিনি ২২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান। এছাড়া শিবম দুবে ১৫ বলে ২৭ রান করেন।
পাকিস্তান বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।