খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ , ১১:৪৮:১৯ প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে ১৫ জনের দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।

৯ নভেম্বর থেকে দুটি টেস্ট খেলতে পাকিস্তানের যাবে এশিয়ান দলটি। রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে দুই ম্যাচ।

ইনজুরি সত্ত্বেও দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার পাথুম নিসাঙ্কা। প্রথম টেস্টের আগে তিনি ফিট হয়ে গেলে জাতীয় দলের সঙ্গে যাবেন তিনি। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটার আনজালা বান্দারা।

শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, আনজালা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রত্নায়েক, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।

আরও খবর

Sponsered content