
দিনাজপুরের পার্বতীপুরে বুধবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তি আটক করা হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের গুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হন স্থানীয় বাসিন্দা শামিম হোসেন ওরফে গুড্ডু (৩৯)। দীর্ঘদিন ধরে নিজের বাড়ি থেকে মাদকের ব্যবসা চালাচ্ছিলেন তিনি।
তল্লাশী অভিযান চলাকালীন শামিমের ঘর থেকে মোট ১৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল:
৮০ বোতল ফেন্সিডিল (ফেয়ারডিল)
৫৫ বোতল উইংকস সিরিক্স সিরাপ
পুলিশ জানায়, এসব মাদক ভারতে কাঁশির ওষুধ হিসেবে ব্যবহার হলেও কম দামের কারণে বাংলাদেশে ফেন্সিডিলের বিকল্প হিসেবে সেবন করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক সাংবাদিকদের জানান, ‘আটক শামিম হোসেন গুড্ডুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।