দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং বাংলা প্রথম পত্র দিয়ে এবারের পরীক্ষা সূচনা হবে।
এ বছর পার্বতীপুরে মোট ১৪টি কেন্দ্রে ৬ হাজার ১৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত ৫,০৭৩ জন এবং অনিয়মিত ১,০৯৭ জন। এসএসসি পরীক্ষায় নিয়মিত ৩,৬১২ জন ও অনিয়মিত ৬০১ জন, দাখিলে নিয়মিত ৭৩৩ জন ও অনিয়মিত ২৫৮ জন এবং ভোকেশনালে নিয়মিত ৭১৮ জন ও অনিয়মিত ২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
পার্বতীপুরের ১৪টি কেন্দ্রগুলো হচ্ছে ১। জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ২। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ৩। শেরপুর ভবানীপুর উচ্চ বিদ্যালয়. ৪। পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, ৫। আমবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৬। খলিলপুর হাজী ছানাউল্লাহ উচ্চ বিদ্যালয়, ৭। যশাই উচ্চ বিদ্যালয়, ৮। নুরুল হুদা উচ্চ বিদ্যালয়, দাখিল পরীক্ষা কেন্দ্রে ৯। ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, ১০। আমবাড়ী ফাজিল মাদ্রাসা, ১১। পার্বতীপুর তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে ১২। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ১৩। পার্বতীপুর কারিগরি এন্ড বাণিজ্যিক কলেজ, ১৪। ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা ।
পার্বতীপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।