ফিফা বিশ্বকাপ ২০২৬ চলছে। ইতোমধ্যেই বিশ্বকাপের এই উন্মাদনায় ভাসছে পুরো পৃথিবী। এতে এবার যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও; তবে একটু ভিন্নভাবে।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বকাপ ফুটবল ঘিরে একটি পোস্ট করেছেন শায়খ আহমাদুল্লাহ। এতে তিনি লিখেছেন, পৃথিবীজুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।
পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র ৪০ বিলিয়ন ডলার হলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব।’
তিনি লেখেন, ‘একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবীজুড়ে এখন কেবলই মনুষ্যত্ব বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।