প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
এক শোকবার্তায় গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, অধ্যাপক ডা. রবিউল হোসেন ছয় দশকেরও বেশি সময় ধরে চক্ষুচিকিৎসা, চিকিৎসা শিক্ষা ও মানবসেবায় অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কর্মজীবন বাংলাদেশের স্বাস্থ্যসেবার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে অধ্যাপক ডা. রবিউল হোসেনের ছিল দীর্ঘদিনের ঘনিষ্ঠ কর্মসম্পর্ক ও বন্ধুত্ব। স্বাস্থ্যকে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার অভিন্ন আদর্শে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। চট্টগ্রাম আই হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর নেতৃত্ব এবং চক্ষুচিকিৎসা শিক্ষায় তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।
গণস্বাস্থ্য কেন্দ্র মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।