আইন-আদালত

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্য রিমান্ডে

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৮:০৭:০৫ প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যের তিন দিন রে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শেরেবাংলা নগর থানার এই মামলায় শনিবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্না এ আদেশ দিয়েছেন।

‎রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জয়নাল আবেদীন, বেল্লাল হোসেন, অপূর্ব ব্যনার্জী, মো. আল আমিন ও মো. আনোয়ার হোসেন।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

‎প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুক্রবার (৯ জানুয়ারি) মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা বাদী মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

‎আসামিরা আসামিরা পরস্পর যোগসাজসে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর প্রার্থীদের কাছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন পত্র সরবরাহের কথা বলে পরীক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করে বলে মামলায় অভিযোগ করা হয়।

আরও খবর

Sponsered content