প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
ফরিদগঞ্জে তিন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফরিদগঞ্জ থানা-পুলিশের পৃথক অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. মামুন। তিনি ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী গ্রামের মো. হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক দিকনির্দেশনায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুমায়েত হোসেন জুয়েল ও এএসআই জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় একটি জিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানা ও দুটি জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলায় মো. মামুনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
পরে গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানা যায় ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ'র কাছ থেকে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com