
জুলাই সনদ অনুযায়ী গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের বিচারসহ তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৪ নভেম্বর) আসরের পর ফেনী জহিরিয়া মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে নেতারা ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—জেলা উপদেষ্টা মাওলানা মীর আহমেদ মিরু, জয়েন্ট সেক্রেটারি কে এম বেলাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফরহাদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, জেলা দায়িত্বশীল আব্দুল মান্নান ও আব্দুল হালিম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ছাত্র আন্দোলনের সভাপতি আলী আহমদ ফোরকানসহ অন্যান্য নেতা-কর্মীরা।
সমাবেশ শেষে জহিরিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ দফা দাবি মানা না হলে লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচি চালু হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।