
ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ২টায় ফেনী জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলী আহমদ ফোরকান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ পিয়াস বলেন, আগামী জাতীয় নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। তবে বর্তমানে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরদিন শরীফ ওসমান হাদির ওপর নির্মম হামলার ঘটনায় ১৩ দিন পার হলেও বিচারের কোনো অগ্রগতি না হওয়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।
সম্মেলনের শেষপর্বে প্রধান অতিথি ২০২৬ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে নাদের চৌধুরী, সহসভাপতি হিসেবে মীর হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়েজিদ হোসেনের নাম ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।