সারাদেশ

ফেনীতে এনসিপি’র ৫ নেতার পদত্যাগ

  জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১২:১২:০৩ প্রিন্ট সংস্করণ

ফেনী জেলা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে ফেনী প্রেসক্লাবে ডেকে তারা এনসিপি’র সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে ছিলেন এনসিপি ফেনী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, সদস্য নুরে আজিম, মো. জুনায়েদ হোসেন ও আজিমুল হক। তারা পদত্যাগপত্র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নিকট জমা দিয়েছেন।

ওমর ফারুক শুভ সংবাদ সম্মেলনে বলেন, “জাতীয় নাগরিক পার্টি মধ্যমপন্থার রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দল নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি।”

পদত্যাগপত্রের অনুলিপি স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে পৌঁছানো হয়েছে। এর মধ্যে রয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিন অঞ্চল মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক।

 

আরও খবর

Sponsered content