ফেনীতে রেললাইনে গাছ কেটে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ের প্রকৌশল বিভাগের টহলদলের তাৎক্ষণিক সতর্কতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে ঢাকা–চট্টগ্রাম রেলপথের ফেনী শহরতলীর মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নিয়মিত টহলদল আলোকদিয়া সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পায়। তারা দ্রুত গাছগুলো সরিয়ে ফেলায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বলেন, “টহলদল সময়মতো ঘটনাটি শনাক্ত করে গাছ সরিয়ে ফেলে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।”
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি দীপক দেওয়ান জানান, “রাত ৩টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নজরে আসে। দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এর আগে গত শনিবার (৮ নভেম্বর) একই এলাকায় রেললাইনের যন্ত্রাংশ খুলে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।