
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা একরামুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর এলাকার ছালামত উল্যাহ ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর বাবা মৌলভী আবদুল হাইয়ের কবর জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।
এরপর একরামুল হক ভূঁইয়া নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের হাতে লিফলেট তুলে দেন।
এ সময় তিনি বলেন, “জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই আমি মাঠে নেমেছি। হাতপাখার জয় নিশ্চিত করতে সকল ভোটার ভাই-বোনদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
পরে স্থানীয় সোমবারিয়া বাজারে হাতপাখা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন মাওলানা একরামুল হক ভূঁইয়া।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।