সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আব্দুল ওয়াহেদ ফকির নামের এক সাংবাদিককে আটক করে পুলিশ।
আটকৃত সাংবাদিক বগুড়ার স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার।
পুলিশ জানিয়েছে আটককৃত সাংবাদিকের স্ট্যাটাস সনাতন সম্প্রদয়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে দাবী করেন ।
এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাত পৌনে দশটায় শহরের সাতমাথা থেকে সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে আটক করে বগুড়ার সদর থানা পুলিশ।
প্রথমে অভিযুক্ত সাংবাদিককে গাড়িতে তুলে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যায়। পরে ওই সাংবাদিককে সদর থানায় পুলিশ হেফাজতে রাখে। ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও স্ট্যাসের ঘটনায় সনাতন সম্প্রদয়ের নেতারা দেন দরবার করেও রোববার বিকেল ৫টা পর্যন্ত কোন অভিযোগকারী নেই। এমনি কেউ বাদী হয়ে মামলা দায়ের করেনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন বলেন, পুলিশ কাউকে আটক করে ২৪ ঘন্টা থানা হেফাজতে রাখতে পারে। স্ট্যাটাসের ঘটনায় মামলার বাদী কে হবেন সনাতন ধর্মাবলম্বী নেতাদের মধ্যে আলাপ আলোচনা চলছে।
তিনি আরো বলেন, সাংবাদিক যা লিখেছেন তাতে কয়েকটি ধারা লঙ্ঘন হয়েছে। মামলা হয়ে গেলে অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হবে।
সামিদুল ইসলাম /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।