চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছে মাস্তুল ফাউন্ডেশন।
আজ রোববার সকালে মাস্তুল ফাউন্ডেশন-এর পক্ষে আবু মো. কামরুজ্জামান ঢাকা সিএমএম আদালতে এই মামলার আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেছেন।
বাদী পক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে বলা হয়, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর মাস্তুল ফাউন্ডেশনের অফিসে আসেন। এরপর আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা করে দাবি করেন।
এ ছাড়া মাস্তুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করতে আসামিদের পক্ষ থেকে মাসিক ৫০ হাজার টাকা করেও চাঁদার দাবি করা হয়। মাস্তুল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ আসামিদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ভয়ভীতিসহ প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করা হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আরও বলা হয়, গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ন করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে অভিযোগ দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।