বেশ কিছু নাটকে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। এবার নতুন একটি নাটকের খবর মিলল তাদের। নাম ‘ফ্যামিলি এক্সপ্রেস’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন সাদিয়া আয়মান।
পোস্টারে দেখা যায়, একটি বাসের মধ্যে পাশাপাশি বসে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেছে। ক্যাপশনে নাটকটি আসার বার্তা জানিয়ে লিখেছেন, ‘ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন...’।
পোস্টার প্রকাশের পর থেকেই এই দুই অভিনয়শিল্পীর নতুন রসায়ন ঘিরে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ, ইশরাত জাহান অতিথি সহ আরও অনেকে।
এর আগে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’, ‘পাতাবাহার’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন। এবার ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এর মাধ্যমে আরও একটি নতুন নাটকে নাম জুড়ল তাদের।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।