
সোমবার (২০ এপ্রিল ২০২৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে ‘দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা কমিটি ও সেবা প্রদানকারী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাম্পেইনের মাধ্যমে দেশজুড়ে শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।