প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সার্কিট হাউসে ফুলেল অভ্যর্থনা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন। আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়।
এ সময় বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বগুড়ায় পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়ায় প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সার্কিট হাউস এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com