অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় বড়দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে এটি আয়োজিত হবে।
বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে জীবনকে আলোকিত করার প্রয়াসে এ সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তণ পরিবেশনা।
উল্লেখ্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ একাডেমির নন্দনমঞ্চে চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান হয়। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত ১০ মে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চসহ ৬টি জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়।
এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে গত ৬ জুন নন্দনমঞ্চে আনন্দ উৎসব এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এবং গত ১ অক্টোবর একাডেমির নন্দনমঞ্চে ২ দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।