সারাদেশ

বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ১৭ নভেম্বর ২০২৫ , ৭:১৪:৩০ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহীন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রামনাথপুর ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহীন তিন সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জমিতে সেচ দেওয়ার জন্য পানির পাম্প চালু করতে গেলে বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content