
সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি একটি বস্তুতে আগুন দিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুঁড়ে মারছেন, এরপর আগুন লেগে যায়।
ভিডিওটি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “বরগুনার পবিত্র মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক থাকতে পারবে না।”
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “আমরা বিষয়টি শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে কোনো আগুনের আলামত পাওয়া যায়নি। এটি আমাদের এলাকায় ঘটেছে কিনা বা অন্য কোথাও ঘটেছে, তা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক রয়েছে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।