
যশোর সদরের বসুন্দিয়ার আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিনের আয়োজন সোমবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন হয় সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শেষে বিকেল ৬টায় প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন ফারাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেমবাগ নীতা কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক এম এম মিজানুর রহমান জুয়েল।
জিরাট আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক যশোর শাখার অবসরপ্রাপ্ত সহকারী ব্যবস্থাপক এম এ করিম, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি ইউসুফ আলী বিশ্বাস, যশোর আজিজ ইঞ্জিনিয়ার-এর ব্যবস্থাপক আলী হোসেন ফারাজি, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আলী বেগ এবং ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জিন্নাহ হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।