নিজস্ব প্রতিবেদন:
রাজশাহী-৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ যাকে বাগমারা বাসী নাম দিয়েছে ভেকু কালাম তিনি র্যাবের হাতে গ্রেফতার হয়। বুধবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেপ্তারের ঘটনা জানাজানির পরে বাগমারার তাহেরপুরবাসী আনন্দ মিছিল করেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় আবুল কালাম আজাদকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও উনার বিরূদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী হন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তিনি এমপি পদ হারান। এর আগে ২০২১ সালে বাগমারার তাহেরপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হন তিনি।। এমন কোনো অপরাধ নাই যেটা ভেকু কালাম করেনাই। অপরাধের জন্য তার একটা সন্ত্রাসী বাহিনী ছিল আলাদা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।