প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
বাঘারপাড়ার খাজুরায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোর সদর উপজেলার হাশিমপুরে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সেলিম রেজা মোটরসাইকেলযোগে যশোরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীতগামী অজ্ঞাত এক
পিকআপের সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় ঢাকাগামী অজ্ঞাত এক পরিবহনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।
যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি জানান, ঘাতক পরিবহন ও পিকআপ পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে গেছে বারোবাজার হাইওয়ে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com