
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই সভা হয়।
কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. নকীব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালব ‘ঘ’ অঞ্চলের পরিচালক মো. খন্দকার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।
সভায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস, মো. ইউসুফ আলী, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, প্রভাষক আসাদুজ্জামান খান, ক্রেডিট ইউনিয়নের পরিচালক মিজানুর রহমান ও সদস্য বেলাল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির সদস্যদের আটজন মেধাবী সন্তানের মধ্যে অর্থ ও ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন শ্রেণিতে লটারির মাধ্যমে ১২৩ জন সদস্যকে পুরস্কার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।