বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দলের নেতাকর্মীরা দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ১১টার দিকে তারা সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান।
দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে বিএনপি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রাণ ফিরে পায় দলটি।
প্রতিষ্ঠার সাড়ে চার দশকের বেশি সময় ধরে বিএনপি কখনো ক্ষমতায়, কখনো বিরোধী আন্দোলনে সক্রিয় থেকেছে। বিশেষ করে গত দেড় যুগ রাজপথেই কাটিয়েছেন দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে অবিচল থেকে আন্দোলন চালিয়ে যান তারা। অবশেষে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশ প্রবেশ করে নতুন এক রাজনৈতিক অধ্যায়ে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।