ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (রেল কলোনী) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, এসআই কুদ্দুস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মুরসালিন ওরফে মুছা নামের এক ব্যক্তিকে তার বসতঘরের সামনের বারান্দা সংলগ্ন স্থান থেকে চম্পকনগরগামী পাকা সড়কের উপর থেকে ২০ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। তারা হলেন—আব্দুর রহমান ওরফে নাক্কা (৪৫) এবং আম্বর আলী ওরফে ইউসুফ আলী (৪৭)। উভয়ের বাড়ি একই ইউনিয়নের কাশিনগর এলাকায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে ফজলুল হক জানান, এ ব্যাপারে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।