দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।
সভায় বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত কুমার অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ডাবলু, বিরামপুর মহিলা কলেজের সিনিয়র প্রভাষক মোসফিকুর রহমান, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ২০ বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা. আত্তাকভির আমিন তন্ময়, কাটলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা আক্তার, জোতবানি ইউপি’র প্যানেল চেয়ারম্যান নুরন্নবী মন্ডল নয়ন, দিওড় ইউপি’র প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহ্বায়ক শাহ্ আলম মন্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) এর মোরশেদ মানিক প্রমুখ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।