
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উঠান বৈঠক, মতবিনিময় সভা ও ইউনিয়ন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ভাইগড় মোড়ে উপজেলা এবি পার্টির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুব পার্টির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সুমন ও সদস্য সচিব হাদিসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এবি পার্টি জন্মলগ্ন থেকেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সাম্য ও সামাজিক সুবিচারের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে রাজনীতির নামে কোনো ধরনের লুটপাট বা চাঁদাবাজি সহ্য করা হবে না।”
সভা শেষে রবিউল ইসলামকে আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট জোতবানী ইউনিয়ন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।