দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে জমির ধান কাটা নিয়ে মারপিটের ঘটনায় পুলিশ দুই আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামীম ইসলাম পৈত্রিক সূত্রে জমি প্রাপ্ত হয়ে দীর্ঘ ৩৬ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। ঐ জমিতে বিবাদী পক্ষ জোর পূর্বক আমন ধান রোপন করে। গত ২৩ নভেম্বর রবিবার সেই ধান কাটার সময় বাধা দিয়ে আপোষ মিমাংসার কথা বলতে গেলে বিবাদী পক্ষ বাদীর পিতা সিরাজুল ইসলামকে ধানকাটা কাঁচি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম এবং আরো লোকজন ডেকে হাতে লাটি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাদী শামীম ও ভাই শাহীনকে মারডাং করে আহত করে। এসময় বাদীর চিৎকারে লোকজন ছুটে এসে বিবাদীদের কবল থেকে তাদের উদ্ধার করলেও বিবাদীরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।
আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এঘটনায় সিরাজুল ইসলামের ছেলে শামীম ইসলাম বাদী হয়ে শ্রীপুর গ্রামের মঈনুল ইসলামের ছেলে সব্বুর আলী, পিয়ার তুল্লার ছেলে নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম এবং সারেকুল ইসলামের ছেলে আশিকসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে বিরামপুর থানায় মামলা করেছেন। এরই প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামী নজরুল ইসলাম ও তরিকুল ইসলামকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, ধৃত দুই আসামীকে মঙ্গলবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।