
‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ স্থানীয় বাসিন্দা ও খামারিরা।
আলোচনায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের স্বাবলম্বী করা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।