সারাদেশ

‎বিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া

  ‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২৫ মার্চ ২০২৬ , ৯:২৩:০৬ প্রিন্ট সংস্করণ

 

‎দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এম তৌহিদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহবায়ক শাহ্ আলম মন্ডল প্রমূখ।

‎আলোচনা সভা শেষে বিরামপুর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি রায়হানুল ইসলাম ২৫ মার্চ কালরাত্রিতে পাক হানাদার বাহিনী কর্তৃক গণহত্যায় শহীদদের ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনায় এবং দেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন।

আরও খবর

Sponsered content