শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার। ফরিদগঞ্জ থানা সমিতি, চট্টগ্রাম–এর পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ সিটি কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ এবং বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. মো. জাহেদুল ইসলাম। সমিতির সভাপতি খোরশেদ আলম পাটওয়ারীর সভাপতিত্বে চট্টগ্রামে বসবাসরত ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্সিপাল নুরে আলম তালুকদার সরকারি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং এডুকেশন ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি তুখোড় মেধাবী হিসেবে ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন।
পেশাজীবনে তিনি বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থায় সাংবাদিকতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। নিজ উদ্যোগে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠা করেন ট্রাস্ট মডেল একাডেমি। ২০০৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দীন আহমদ তাকে বঙ্গভবনের শতবর্ষ গ্রন্থ প্রণয়ন কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।
গত তিন দশকে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, শিক্ষাবৃত্তি ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন তিনি। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় শিক্ষা নীতি, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা কমিশন গঠনের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে ‘Moral Education Development Programme’ নামে বিশেষ প্রকল্প পরিচালনা করছেন। তরুণ শিক্ষা উদ্যোক্তা, শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।