খেলাধুলা

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। এই টুর্নামেন্টে স্বাগতিক ইংল্যান্ড ১২ জুন উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে।

টুর্নামেন্টের দশম আসর অনুষ্ঠিত হবে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। এবারই প্রথম ১২ দল অংশ নিচ্ছে, যা আসরের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। শিরোপার লড়াইয়ে নামবে বিশ্বের সেরা দলগুলো।

গত মাসে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস মূল পর্বে জায়গা নিশ্চিত করে। তারা যোগ দিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ২০০৯ সালের প্রথম আসরের চ্যাম্পিয়ন ও স্বাগতিক ইংল্যান্ড, ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, বর্তমান একদিনের বিশ্বকাপজয়ী ভারত এবং ছয়বারের শিরোপাধারী অস্ট্রেলিয়ার সঙ্গে।

বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। যেখানে গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। এজবাস্টনে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। নেদারল্যান্ডস প্রথমবারের মতো নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে।

গ্রুপ ‘বি’–তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

৫ জুলাই লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)

১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)

২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল সাড়ে ৩টা)

আরও খবর

Sponsered content