বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায়ও দিন দিন বাড়ছে বায়ুদূষণ। কিছুদিন সামান্য উন্নতি দেখা গেলেও সোমবার সকালে ফের দুঃসংবাদ দিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।
আজ সকাল ৯টার দিকে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। এসময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৪৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
তালিকার শীর্ষে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (স্কোর ১৮২)। দ্বিতীয় স্থানে বাহরাইনের রাজধানী মানামা (১৬০), তৃতীয় স্থানে কাতারের রাজধানী দোহা (১৬০) এবং পঞ্চম স্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৩৪)।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর উপরে হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।