গাজীপুরের বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী এক আনন্দঘন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় টঙ্গীর নিজস্ব কার্যালয় থেকে এই সফরের যাত্রা শুরু হয়।
ভ্রমণসূচির অংশ হিসেবে ক্লাবের সদস্যরা সিলেটের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। তারা হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এছাড়াও ভোলাগঞ্জের সাদা পাথর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাফলং এলাকায় ঘুরে সময় কাটান।
ভ্রমণ শেষে ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লা বলেন, এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে। সাধারণ সম্পাদক তারেক রহমান জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজিব হাসান, আরিফ চৌধুরী, নুরুজ্জামান শেখ, আল-আমীন হোসেন, পাপেল, জাহাঙ্গীর হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
দুইদিনের এই সফরটি অংশগ্রহণকারী সদস্যদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।