সারাদেশ

বোচাগঞ্জে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৫ জুলাই ২০২৬ , ১:০৯:৪০ প্রিন্ট সংস্করণ

‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত অফিসের মাঠ প্রাঙ্গনে গুড ড্যাডি ক্যাম্পেইন ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়েছে।
গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর ইসলাম, দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা, গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আরমান ইসলাম।
আলোচনা শেষে ৩ জন শ্রেষ্ঠ বাবাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content