আড়াই বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন মা-ছেলে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা মা-ছেলে খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) ও তার শিশু সন্তান মিসাইল খলিল শেখ (৩)।
ওসি সাখাওয়াত হোসেন জানান, অবৈধভাবে বসবাসের জন্য তিন বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের মুম্বাই যান। পরে সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ মা-ছেলেকে আটক করে। পরে সেদেশের আদালত তাদের আড়াই বছর সাজা দেয়। মুম্বাইয়ের একটি সেইফ হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখেন। পরে উভয় দেশেরে দূতাবাসের সহযোগিতায় শনিবার দেশে ফেরেন। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি মানবাধিকারসংস্থা গ্রহন করে রোববার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
ফেরত আসা রুমা বেগম জানান, ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে ভারতে যান। পরে সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে মুম্বাই পুলিশ তাদের আটক করে। আড়াই বছর কারাভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার মা-ছেলে দেশে ফেরেন। সেখানে থাকাকালীন তিনি হস্তশিল্পের কাজ করতেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।