
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিস সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি করার অভিযোগে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ জানান, রোববার সদর উপজেলা ভূমি অফিসে ভুয়া ওয়ারিস সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারির চেষ্টা করেন আব্দুস সাত্তার। পরে তদন্তে তার দাখিল করা ওয়ারিস সনদটি ভুয়া বলে প্রমাণিত হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।