কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা গেট (জামতলা মোড়) হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন এবং উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন।
বক্তারা তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়—এটিকে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না।
মিছিলে উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।