প্রথম সিজনের সাফল্যের পর ফের দর্শকদের জন্য প্রকাশ হলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’। দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে এই সিরিজটি।
ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিল ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার এলো টান টান উত্তেজনায় ‘চক্র-২’। ভিকি জাহেদের পরিচালনায় এই সিরেজে থাকছে ৮টি পর্ব।
‘চক্র- ২’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, গাজী রাকায়েত, শাহেদ আলী সুজন, মৌসুমি মৌসহ আরও অনেকে।
অভিনেতা তৌসিফ বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সেই হিসেবে মুক্তির আগে ভেতরে ভেতরে কিছুটা নার্ভাস ছিলাম। মুক্তির পর দর্শকদের ফিডব্যাকে মনে হচ্ছে পুলসিরাত পার হতে পেরেছি। লন্ডন থেকেও আমাকে দর্শকরা জানিয়েছেন, তারা ছুটির দিনে ফ্যামিলি নিয়ে আনন্দ করে চক্র ২ উপভোগ করছেন।’
নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, কোনো সিরিজ শেষ হলে উল্লেখ থাকে পরের সিজন আসবে। কিন্তু সেটা আসে না। কিন্তু চক্র নির্মাণের পর থেকে প্রতিনিয়ত দর্শকদের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয় কবে চক্র ২ আসবে। বাংলাদেশে এর আগে কোনো ওয়েব সিরিজে এত শিল্পী একসঙ্গে কাজ করেছে কিনা জানা নেই। এতে ১৮টি চরিত্র রয়েছে, প্রত্যেকে গুরুত্বপূর্ণ।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।