
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের টেকিপাড়া এলাকায় একটি বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবক পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টেকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে এমন খবর পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা বাড়িটি ঘেরাও করেন। বিষয়টি টের পেয়ে সেখানে থাকা এক যুবক দ্রুত পালিয়ে যান।
পরে স্থানীয়রা বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা দেখতে পান। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবা জব্দ করে।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের পরিমাণ যাচাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে মাদক মজুতের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।