জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ে

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৮:১৬ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৫০ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করেছে বিএনপি। এর মধ্যে তারেক রহমানের হাতে প্রতিরক্ষাসহ কয়েকটি মন্ত্রণালয় থাকছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী।

আজ মঙ্গলবার বিএনপি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে এখনো মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন সংক্রান্ত গেজেট জারি করেনি সরকার।

বিএনপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী মন্ত্রীদের মধ্যে সালাহউদ্দিন আহমদ- স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী- অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ টুকু- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, ডা. এ জেড এম জাহিদ হোসেন- মহিলা ও শিশু, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)- পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আওয়াল মিন্টু- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু- ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান- আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ- ধর্মবিষয়ক মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরি- শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খন্দকার আবদুল মুক্তাদির- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রীদের মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী- পানিসম্পদ মন্ত্রণালয়, এহসানুল হক মিলন- শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমিন উর রশিদ (টেকনোক্র্যাট), কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, আসাদুল হাবীব দুলু- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জাকারিয়া তাহের- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম- ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়।

 

প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ্য ইসলাম অমিত- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, শরীফুল আলম- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শামা ওবায়েদ- পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু- কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল- ভূমি মন্ত্রণালয়, ফারহাদ হোসেন আজাদ- পানিসম্পদ মন্ত্রণালয়, আমিনুল হক (টেকনোক্র্যাট)- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আরও খবর

Sponsered content