ময়মনসিংহে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে ইঞ্জিনে যান্ত্রিক-ত্রুটির কারণে আগুন লেগে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা দুর্ভোগে পড়ে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার টার দিকে নগরীর সানকিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে সানকিপাড়া এলাকায় ট্রেনে ইঞ্জিনে যান্ত্রিক-ত্রুটির কারণে আগুন লেগে বিকল হয়ে যায়। এসময় সাময়িক ভাবে ময়মনসিংহ -দেওয়ানগঞ্জ রুটে ট্রেনচলাচল বন্ধ হয়ে যায়।
ওসি আকতার হোসেন আরও বলেন ট্রেনটিকে পুশব্যাক করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। পরে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি এক ঘন্টা পরে দেওয়ানগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায়। বর্তমানে ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।